বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ ডিসেম্বর ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় এবার বিষ মাখানো সরিষা বীজ খেয়ে প্রাণ গেল ৮০টি কবুতর ও ঘুঘু পাখির

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় এবার বিষ দেওয়া সরিষা বীজ খেয়ে প্রাণ গেল অন্তত ৮০টি কবুতর ও ঘুঘু পাখির।

শনিবার (২০ ডিসেম্বর) বিকাল থেকে উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে এসব কবুতর মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। খবর পেয়ে রোববার খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, ১৯ ডিসেম্বর তালার হরিশ্চন্দ্রকাঠি বিলে সরিষা বীজ বোনেন তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী। পাখ পাখালির হাত থেকে রক্ষা করতে বোনার আগে বীজে বিষ মাখিয়ে দিয়েছিলেন তিনি। ২০ ডিসেম্বর তার ক্ষেতে শতাধিক ঘুঘু পাখি ও কবুতরের পদচারণা ঘটে। এর পরপরই প্রাণ যেতে থাকে একের পর এক কবুতর ও ঘুঘু পাখির। এখন পর্যন্ত ৮০টি কবুতর ও একটি ঘুঘু পাখির মরদেহ পাওয়া গেছে।

হরিশ্চন্দ্রকাঠি গ্রামের জিন্নাত খা ও হায়দার আলী জানান, তাদের অনেকগুলো কবুতর মারা গেছে।

তারা প্রশ্ন করে বলেন, পাখি কি আর বীজ বিষ মাখিয়ে দেওয়ার বিষয়টি বোঝে?

তারা এঘটনায় ক্ষতিপূরণের পাশাপাশি আব্দুর বারীর বিচার দাবি করেন।

এদিকে, খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য্য রোববার ওয়াইল্ডলাইফ টিমকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন আব্দুল বারী। তার সাথে কোনোভাবেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি সাতক্ষীরার পদ্মশাখরায় একইভাবে শতাধিক কবুতর ও কলারোয়ায় ১৮০ বক্স মৌমাছির প্রাণ যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!