বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৩ ডিসেম্বর ২০২৫, ২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বড় ধরনের বিক্ষোভ দেখিয়েছেন ‘উগ্র হিন্দুত্ববাদী’ সংগঠনের সদস্য ও সমর্থকরা। এসময় তারা ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানের ভেতরে ঢোকার চেষ্টা করেন।

জানা গেছে, ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়, যার নেতৃত্ব দেয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরঙ্গ দল।

এদিকে, পরিস্থিতি আমলে নিয়ে হাইকমিশনের বাইরে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। তীব্র নিরাপত্তা ব্যবস্থার পরও কিছু প্রতিবাদকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানের দিকে এগোতে দেখা গেছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, প্রতিবাদকারীরা অন্তত দুটি স্তরের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগিয়েছে। পাশাপাশি, অনেক প্রতিবাদকারী ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে তুলে ধরে হাইকমিশনের সামনে নিন্দাজ্ঞাপক স্লোগান দেন।

তবে নিরাপত্তা সংস্থা আগেই এই প্রতিবাদের সম্ভাবনা নিয়ে সতর্ক ছিল ও কোনো অপ্রত্যাশিত ঘটনা রোধে হাইকমিশনের বাইরে শক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। এলাকায় তিন স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়েছে এবং পুলিশ ও প্যারামিলিটারি সদস্যরা টহল দিচ্ছেন।

এদিকে, ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেফতার হওয়া ১২ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ৫ দিন করে রিমান্ড প্রার্থনা করেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ৮ নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এই রিমান্ড আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- আশিকুর রহমান (২৫) কাইয়ুম (২৫), লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মিরাজ হোসেন আকন (৪৬), আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) ও নাজমুল (২১)।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো ধোঁয়া ও প্লাস্টিকে বিপন্ন সুন্দরবন || ‎তারিক ইসলাম

১

শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মাঠে ৩৩ প্লাটুন বিজিবি

২

ব্রাজিলে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে নতুন বিশ্বরেকর্ড!

৩

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন নায়িকা পরীমনি

৪

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

৫

পোশাক খাতে অস্থিরতার নেপথ্যে আ.লীগ-যুবলীগ: দাবি জামায়াতের

৬

এনটিআরসিএ’র নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি হতে পারে ডিসেম্বরে

৭

কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

৮

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

৯

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

১০

সাতক্ষীরায় ভোরে হাটতে বের হয়ে পরিবহন চাপায় প্রাণ গেল নারীর

১১

শুরুতেই জোড়া আঘাত, কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন-হাসান

১২

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১৪

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

১৫

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

১৬

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

১৭

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

১৮

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

১৯

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০