বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ ডিসেম্বর ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন পরিকল্পনা বিষয়ে শেয়ারিং মিটিং

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রণীত ও স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন পরিকল্পনা নিয়ে জেলা পর্যায়ে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও ফ্রেন্ডশিপের আয়োজনে এবং ব্রিটিশ হাই কমিশনের অর্থায়নে নবপল্লব প্রকল্পের আওতায় মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন।

ফ্রেন্ডশিপের সহকারী পরিচালক ফরিদ আহমেদ সাগরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফএম মান্নান কবীর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ইশরাত জাহান সুমনা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান মনির, উত্তরণ প্রতিনিধি অ্যাড. মুনীরুদ্দিন, ফ্রেন্ডশিপের রিজিওনাল কো-অর্ডিনেটর এ.কে.এম সাখওয়াত হোসেন, রিজিওনাল ম্যানেজার মিজানুর রহমান, উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপঙ্কর সাহা, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

সভায় জানানো হয়, শ্যামনগর ও আশাশুনির ১৩টি উপকূলীয় ইউনিয়নের জলবায়ু ঝুঁকি যাচাই পূর্বক প্রকল্প পরিকল্পনা করা হয়েছে। নবপল্লব প্রকল্পের মাধ্যমে ফ্রেন্ডশিপ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় টেকসই অবকাঠামো উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!