বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৬ ডিসেম্বর ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বৈশাখী টিভির ২১ বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় স্যাটালাইট চ্যানেল বৈশাখী টিভির ২১ বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টায় সাতক্ষীরা শহরের বকচারায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অতিথি হিসেবে অংশ নেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান (জিয়া), এটিএন নিউজের এম. জিল্লুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, বাংলাদেশের খবর ও পত্রদূতের আব্দুস সামাদ, সংবাদ প্রতিদিনের ফারুক রহমান, বাংলানিউজের তানজির কচি, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, ক্যাম্পাস টাইমসের রিজাউল করিম, বার্তা বাজারের সোহাগ হোসেন, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, উন্নয়ন কর্মী গাজী মাহিদা মিজান প্রমুখ।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান বৈশাখী টিভির সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ।

বক্তারা বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ২১ বছরের পথচলা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রশংসা করে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

পরে বৈশাখী টিভির ২১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০