বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ ডিসেম্বর ২০২৫, ৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা সরকারের কোনো না কোনো অংশ ঘটতে দিয়েছে: নূরুল কবীর

 

ডেস্ক রিপোর্ট: ডেইলি স্টার, দৈনিক প্রথম আলো ও ছায়ানটে হামলার ঘটনা ‘সরকারের কোনো না কোনো অংশ’ ঘটতে দিয়েছে বলে অভিযোগ করেছেন দৈনিক নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।

নূরুল কবীর বলেন, ডেইলি স্টার, দৈনিক প্রথম আলো ও ছায়ানটকে ধ্বংস করে দেওয়ার ঘোষণা এক-দুই দিন আগেই দেওয়া হয়েছিল। কারা এই ঘোষণা দিয়েছে তা এদেশের মানুষ ও সরকার সবাই জানে, কিন্তু এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি।

‘সরকারের কোনো না কোনো অংশ এই ঘটনাগুলো ঘটতে দিয়েছে। এখনো যাদের গ্রেপ্তার করা হয়নি, সেটি নিয়েও প্রশ্নের বিষয় আছে।’

তিনি বলেন, পাবলিক প্লেস ও সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারীরা প্রকাশ্যেই বলেছিল—এগুলো ধ্বংস করতে হবে। পরে তা-ই ঘটেছে।

এটি ছিল সুসংগঠিত একটি শক্তির পরিকল্পিত আক্রমণ। ইতোমধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় স্পষ্টভাবে পাওয়া গেছে।
এ সময় টিভি কর্তৃপক্ষ, সংবাদপত্র ও নিউজরুম ম্যানেজারদের প্রতি আহ্বান জানিয়ে নূরুল কবীর আরও বলেন, কাদের প্ল্যাটফর্ম দেওয়া হবে—সে বিষয়ে গণমাধ্যমকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে। যারা সহিংসতা ও অসত্য প্রচারে জড়িত, তাদের বক্তব্য প্রচারে সতর্কতা প্রয়োজন।

মিডিয়ার বিশ্বাসযোগ্যতার সংকট প্রসঙ্গে নূরুল কবীর বলেন, পুরো গণমাধ্যমে দীর্ঘদিন ধরে বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়েছে। গত বছর শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানের সময় সেই সংকট চূড়ান্ত রূপ নেয়। মানুষ এক বাস্তবতা দেখেছে, আর পত্রপত্রিকা ও টেলিভিশনে ভিন্ন চিত্র উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, মানুষের বিচারবুদ্ধিকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রোপাগান্ডা মানুষ বেশিদিন বিশ্বাস করে না।

গণমাধ্যমকে সত্য ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!