বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ ডিসেম্বর ২০২৫, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১০ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবুর বিরুদ্ধে তদন্ত

ডেস্ক রিপোর্ট: দলিল সম্পাদনের জন্য ১০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

সাতক্ষীরার ল্যান্ড ডেভেলপার প্রতিষ্ঠান স্টেডফাস্ট ল্যান্ডসের সত্ত্বাধিকারী এস এম জুলফিকার আলী জিন্নাহ’র অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নিবন্ধন অধিদপ্তর।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরার একটি জমির দলিল রেজিস্ট্রি করতে ১০ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে দলিল সম্পাদন না করে আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

নিবন্ধন অধিদপ্তরের নির্দেশে গত ২৩ ডিসেম্বর সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে তদন্ত করেন যশোরের জেলা রেজিস্ট্রার আবু তালেব। এ সময় সাতক্ষীরার জেলা রেজিস্ট্রার হাফিজা রুমা উপস্থিত ছিলেন।

অভিযোগকারী সাতক্ষীরার ল্যান্ড ডেভেলপার প্রতিষ্ঠান স্টেডফাস্ট ল্যান্ডসের সত্ত্বাধিকারী এস এম জুলফিকার আলী জিন্নাহ জানান, সদর উপজেলার লক্ষ্মীদাড়ি মৌজার বিআরএস ৫০৮ নম্বর খতিয়ানের ২১০৫ দাগে ৩১ শতক জমির মধ্যে ১৮ শতক জমির মালিক খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা মোকছুদার রশিদ। তিনি দেশের বাইরে অবস্থান করায় সম্পত্তি দেখাশোনা ও হস্তান্তরের জন্য তাঁর অনুকূলে একটি পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রির উদ্যোগ নেওয়া হয়।

জুলফিকার আলী জিন্নাহ বলেন, গত ১৬ নভেম্বর জমির মালিককে নিয়ে সদর সাব-রেজিস্ট্রি অফিসে গেলে সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু বিভিন্ন অজুহাতে দলিল সম্পাদন বিলম্ব করেন। পরে তিনি সরাসরি ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে দলিলটি ফেরত দেয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস দীর্ঘদিন ধরে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সাব-রেজিস্ট্রারসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও কিছু অসাধু দলিল লেখকের মাধ্যমে ঘুষ বাণিজ্য পরিচালিত হচ্ছে। ঘুষ ছাড়া সেখানে কোনো কাজ হয় না বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও যশোর জেলা রেজিস্ট্রার আবু তালেব সাংবাদিকদের বলেন, তদন্ত কার্যক্রম চলমান। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!