বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ ডিসেম্বর ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী ড. মনিরুজ্জামান

 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু ও উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝর্ণা।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এক মোনাজাতে অংশ নেন।

এসময় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জি. এম লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম সাদেকুর রহমান সাদেক, আব্দুস সামাদ ঢালী, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম গোলাম আলমগীর, সাবেক উপজেলা বিএনপি নেতা পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, রমজাননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলীসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১০

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১১

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১২

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৩

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৪

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

১৬

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৭

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১৮

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১৯

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

২০