বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৯ ডিসেম্বর ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার চারটি আসনে ২৯ প্রার্থী, কোন আসনে কে?

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সাতক্ষীরার চারটি আসনে মোট ২৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাতক্ষীরা-১ আসনে ছয়জন, সাতক্ষীরা-২ আসনে আটজন, সাতক্ষীরা-৩ আসনে আটজন ও সাতক্ষীরা-৪ আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফরোজা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনী তফশীল অনুযায়ী আজ (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ কংগ্রেসের মোঃ ইয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ হাবিবুল ইসলাম হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মোঃ রেজাউল করিম ও স্বতন্ত্র এসএম মুজিবর রহমান।

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা): সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ আব্দুর রউফ, জাতীয় পার্টির মোঃ আশরাফুজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাউদ্দীন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ এর মোঃ ইদ্রিস আলী, জাতীয় পার্টির শেখ মাতলুব হোসেন লিয়ন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী রবীউল ইসলাম ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এল ডি পির শফিকুল ইসলাম শাহেদ।

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি): সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফেজ মুহাঃ রবিউল বাশার, জাতীয় পার্টির মোঃ আলিপ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কাজী আলাউদ্দীন, স্বতন্ত্র এমএ আসফউদ্দৌলা খান, স্বতন্ত্র মোঃ শহিদুল আলম, স্বতন্ত্র আসলাম আল মেহেদী, বাংলাদেম মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপির রুবেল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ ওয়েজ কুরনী।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর): সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জি.এম নজরুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ আব্দুর রশীদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ মনিরুজ্জামান, জাতীয় পার্টির হসেইন মুহাম্মদ মায়াজ, গণঅধিকার পরিষদের (জিওপি) এইচএম গোলাম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এসএম মোস্তফা আল মামুন ও স্বতন্ত্র মোঃ আব্দুল ওয়াহেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

১০

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

১২

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

১৩

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

১৪

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

১৬

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

১৭

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

১৮

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১৯

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

২০