কয়রা (খুলনা) প্রতিনিধি: সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছেন খুলনার কয়রা উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি মোঃ মইদুল ইসলাম সরদার।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি জানি না, কে বা কারা উপজেলা শ্রমিকলীগের কমিটিতে আমাকে সহসভাপতি পদে অন্তর্ভুক্ত করেছে। আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। এছাড়াও বর্তমানে পারিবারিক ও শারীরিক সমস্যাজনিত কারণে আমার পক্ষে রাজনীতি করা সম্ভব নয়।

মন্তব্য করুন