বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩১ মে ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রা সিদ্দিকিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

কয়রা (খুলনা) প্রতিনিধি : দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী কয়রা সিদ্দিকিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদ্রাসা অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সিদ্দিকিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এই পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ, গান, গল্প ও প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা একত্রিত হয়ে আনন্দঘন সময় কাটান।

এসময় স্মৃতিচারণ মূলক বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থী আল আমিন, সাইফুল্লাহ, ইনামুল, আলমগীরসহ অন্যরা বলেন, সময়ের প্রবাহে আমরা অনেকেই কর্মব্যস্ততা ও জীবনের নানা প্রয়োজনে একে অপরের থেকে দূরে সরে গেছি। কিন্তু ঈদের এই পুনর্মিলনী আমাদের আবার একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আজ এখানে উপস্থিত হয়ে মনে হচ্ছে, পুরোনো দিনের সেই বন্ধন ও আন্তরিকতা এখনও অটুট রয়েছে।

উদযাপন কমিটির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মামুন তুহিন ও সাংবাদিক ফরহাদ হোসেনের যৌথ পরিচালনায় মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক ফরহাদ হুসাইন। এসময় কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াসাদ আলী ও ইউপি সদস্য সরদার আবু হাসান প্রাক্তন শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

পূনর্মিলনী উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘স্পন্দন’ নামে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১০

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১২

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

১৩

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

১৪

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

১৫

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৬

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৭

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

১৮

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১৯

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

২০