বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১ জানুয়ারি ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নুরনগর ইউনিয়নবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

oplus_2097154

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নবাসীর জন্য চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। স্থানীয় সমাজসেবক এস.এম হাবিবুর রহমান (লিটন)-এর উদ্যোগে এই মানবিক সেবাটি চালু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে নুরনগর নবীন সংঘের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ অ্যাম্বুলেন্স সার্ভিসটি উদ্বোধন করেন ।

উদ্বোধনী বক্তব্যে মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, গ্রামাঞ্চলে জরুরি চিকিৎসা সেবার অন্যতম বড় সমস্যা হলো দ্রুত অ্যাম্বুলেন্স পাওয়া। এমন সময়ে সমাজসেবক হাবিবুর রহমান লিটনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও মানবিক।

উদ্যোক্তা হাবিবুর রহমান লিটন বলেন, নুরনগর ইউনিয়নের অনেক দরিদ্র ও অসহায় মানুষ অর্থের অভাবে মুমূর্ষু রোগী নিয়ে সময়মতো হাসপাতালে যেতে পারেন না। সেই কথা চিন্তা করেই সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছি। মানুষের বিপদে পাশে থাকাই আমার লক্ষ্য।

স্থানীয়রা জানান, এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হওয়ায় নুরনগর ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের মানুষ উপকৃত হবে। বিশেষ করে জরুরি রোগী, প্রসূতি মা ও দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তাঁতী দলের সাবেক সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য জি.এম আবু ইউসুফের সঞ্চালনায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভিন ঝর্না, উদ্যোক্তা হাবিবুর রহমান লিটনের পিতা সমাজসেবক মাস্টার এস.এম শামসুল হক, সমাজসেবক ও ব্যবসায়ী ডি.এম মইনুদ্দীন লাভলু, ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু, সমাজসেবক মোঃ নজরুল ইসলাম, মহাদেব চন্দ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

১০

ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত

১১

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন

১২

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

১৪

বৃক্ষমেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সিদ্দিকীস গ্রীন টেকনোলজি

১৫

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাজাহান খানের পুরোনো ছবি, পাটওয়ারীর পোস্ট ঘিরে তোলপাড়

১৬

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

১৭

বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

১৮

‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

১৯

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

২০
error: Content is protected !!