
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছে সাতক্ষীরা শহর ছাত্রশিবির।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে শহরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিউ মার্কেট ক্লাবের উপদেষ্টা বরুণ ব্যানার্জি।
নিউ মার্কেট ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় মতবিনিময়ে অংশ নেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মুহা. আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসান, অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, এইচআরডি সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, দাওয়াহ সম্পাদক আল রাজীব, গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, বিতর্ক সম্পাদক মোর্শেদুল ইসলাম নাঈম, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক মো. আতিক মুজাহিদ, মাদ্রাসা সম্পাদক মো. শাহনেওয়াজ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, নিউ মার্কেট ক্লাবের সহসভাপতি আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস. এম. তৌহিদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য রাহাত রাজা, হাবিবুল হাসান, মো. হোসেন আলী, হাবিবুর রহমান সোহাগ, আলী মুক্তাদা হৃদয়, ইয়ারুল ইসলাম, এমডি রায়হান সিদ্দিকী, মিলন বিশ্বাস, গাজী হাবিব, সরদার আবু সাইদ, কিশোর কুমার, জাহাঙ্গীর সরদার ও সাইদুল বাশার।
সভায় ছাত্রশিবিরের পক্ষ থেকে নিউ মার্কেট ক্লাবের সদস্যদের ক্যালেন্ডার, ডায়েরিসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।

মন্তব্য করুন