বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন রোগীরা

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: নির্ধারিত ফি দিয়ে এখন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই বৈকালিক স্বাস্থ্যসেবা নিতে পারছেন রোগীরা।

শহর বা উপশহরে ব্যক্তিগত চেম্বারে না গিয়ে হাতের কাছেই অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা পেয়ে খুশি সকল শ্রেণিপেশার মানুষ।

১৩ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের ১৮৩টি সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

উদ্বোধন পরবর্তী মঙ্গলবার বিকেলে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে রোগী দেখেন মেডিকেল অফিসার ডা. অমিতেশ দাশ ও ডা. রেহানা।

ব্যক্তিগত চেম্বারের মতোই নির্ধারিত দুই’শ টাকা ফি দিয়ে এখন থেকে শুক্রবার ছুটির দিন ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্যসেবা নিতে পারবেন সাধারণ মানুষ। এমনকি কম খরচে হাসপাতালের প্যাথলজি ল্যাব থেকে করাতে পারবেন বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষাও।

বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর মধ্যদিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার পাশাপাশি ডাক্তারদের প্রাতিষ্ঠানিক প্রাক্টিস অভ্যাস গড়ে তোলায় গুরুত্ব দিয়েছে সরকার।

সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের প্রচেষ্টায় প্রথম পর্যায়ে চালু হওয়া সারাদেশের ১৮৩টি সরকারি হাসপাতালের মধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় নেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাতেও এ সেবা চালু করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, পুলিশসহ নিহত অন্তত ১৫

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১০

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১১

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১২

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৩

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৪

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৫

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৬

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৭

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

১৮

তালায় যুব অ্যাডভোকেসি সভা

১৯

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

২০
error: Content is protected !!