বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জানুয়ারি ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলতা আহছানিয়া মিশন এতিমখানায় নেই এতিম, ভুয়া ভাউচারে ওঠে টাকা

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন এতিমখানায় নেই এতিম। বছরের পর বছর ভুয়া ভাউচারে উঠছে টাকা। করা হচ্ছে আত্মসাৎ। সরকারি বরাদ্দের অর্থ লুটপাটের এই অভিযোগ পুরোনো।

বৃহস্পতিবার সকালে এতিমখানায় সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির দরজায় ভেতর থেকে তালা দেওয়া। ভিতরে ৫/৭ জন ছেলে খেলা করছে। বাইরে একটি সাইনবোর্ড ঝুলানো। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এতিমখানার রুমগুলো । দ্বিতীয়তলায় বিছানা গুছিয়ে খেলায় ব্যস্ত ৬/৭ জন ছেলে। এতিম খানায় কোন শিক্ষককে দেখা মেলেনি। দুপুরে খাওয়ার জন্য কাঁচাকলা, ছোট ছোট পাঙ্গাস মাছ কেনা হয়েছে ৬-৭ জন খাওয়ার মত।

এসময় পাশের মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মশিউর রহমান জানান, এখানে এতিম বলতে কারো বাবা আছে, কারো মা আছে। আর বাকি ছাত্ররা হেফজখানা ও মাদ্রাসা থেকে এখানে তালিকাভুক্ত করা হয়। সামনের আরেকটি ভবন এতিমখানা হিসেবে দেখানো হলেও সেখানে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দকৃত অর্থ উত্তোলন করেছে এতিমখানা কমিটি। চলতি অর্থবছরে ৬২ জন এতিম- সুবিধা বঞ্চিত শিশুর বিপরীতে ৭ লাখ ৪৪ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। বাকি ৬ মাসের টাকা এখনো আসেনি। তবে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে বলে সমাজ সেবা কর্মকর্তা শাকিল আহমেদ জানান।

এ প্রসঙ্গে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি মাহফুজুর রহমান জানান, অল্প কয়েকদিন মাত্র আমরা নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছি। আমরা খুব তাড়াতাড়ি বিষয়টি দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০