
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে কলেজ মাঠে অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম।
স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ কমিটির আহবায়ক প্রফেসর শশী ভূষণ পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুকুমার দাস, মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, প্রফেসর এম এম রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক শরিফুল আলম প্রমুখ।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সোহানা রুম্মান ও প্রভাষক আশরাফ হোসেন।


মন্তব্য করুন