বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২২ জানুয়ারি ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণায় সাতক্ষীরা-২ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল খালেক, শহরে বিশাল মিছিল

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সাতক্ষীরা-২ আসনের জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংবর্ধনা সভা আয়োজনের মাধ্যমে তার এই প্রচারণা শুরু হয়।

জামায়াত তথা ১০ দলীয় জোটের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এই সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট, ইনশাল্লাহ।

এদিকে, দুপুর থেকেই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মিছিলসহকারে সভাস্থলে আসতে থাকেন জামায়াতের কর্মীরা। একপর্যায়ে সভাস্থল কানায় কানায় ভরে উঠে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল।

সভা শেষে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড় হয়ে খুলনা রোডমোড়, নারকেলতলা মোড় হয়ে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশের আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা। সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল ওয়ারেস, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাড. আজিজুল ইসলাম, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১০

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

১১

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

১২

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

১৩

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

১৪

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

১৫

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১৬

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১৭

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১৮

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৯

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705