বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ জানুয়ারি ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৃষ্ণনগরে বিশাল জনসভার মধ্যদিয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনী প্রচারণা শুরু

 

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক বিশাল জনসভার মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনের বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় কাজী আলাউদ্দিন বলেন, এই এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, বিদ্যুৎসহ সকল ইউনিয়ন পরিষদ ভবন আমার হাতে গড়া। আমাকে ভোট দিয়ে আবার সুযোগ দিলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবো ইনশাল্লাহ। একটি দল ধর্মকে পুঁজি করে আপনাদের মাঝে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। তাতে কান দিবেন না। যারা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা বোনদের বিতাড়িত করছিল তারা কোনদিন এই দেশকে চায়নি, তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন। আমি নির্বাচিত হলে এলাকায় কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতনকারীদের স্থান হবে না।

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এই জনসভায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য রমিজ উদ্দিন রুমি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল্লাহ বাহার, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!