বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ জানুয়ারি ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-২ আসনের নির্বাচনী মাঠে জাতীয় পার্টির আশু, বদলে যেতে পারে সমীকরণ

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনের দলীয় কর্ম ও ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ শুরু করেছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন তিনি।

এসময় তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, আমি এমপি হলে শুধু একজন ব্যক্তি সংসদে যাবে না, সদর–দেবহাটার প্রতিটি মানুষই তখন এমপি হবে।

আশরাফুজ্জামান আশু বলেন, আমি বিশ্বাস করি এমপি মানে ক্ষমতা নয়, দায়িত্ব ও সেবার জায়গা। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুখ–দুঃখ, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

নিজের আগের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমি মাত্র সাত মাস সংসদ সদস্য ছিলাম। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই প্রমাণ করেছি রাজনীতিতে সৌজন্যতা, সহনশীলতা ও ন্যায়ের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, আমার সময়ে জামায়াত–বিএনপির একজন নেতাকেও বিনা কারণে গ্রেপ্তার হতে দেইনি। কাউকে রাজনৈতিক হয়রানি করা হয়নি। সব দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন।

তিনি সদর–দেবহাটার উন্নয়ন প্রসঙ্গে বলেন, এই জনপদের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে এখনও ব্যাপক কাজ বাকি রয়েছে। জনগণের সমর্থন পেলে তিনি পরিকল্পিত ও সমান উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার করেন।

মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, পৌর জাতীয় পার্টির সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আমিনুর হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা শ্রমিক পার্টির দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাবেক ছাত্রনেতা মো. আনসার আলী গাইন প্রমুখ।

সভা শেষে নেতাকর্মীদের প্রতি নির্বাচনী প্রচার–প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারি ফিরোজ আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!