বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জানুয়ারি ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবের

রিজাউল করিম: সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে কলারোয়ায় মিনি স্টেডিয়াম স্থাপন, বাইপাস সড়ক নির্মাণ, অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন এবং মাদক নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কলারোয়া উপজেলার সিংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেরালাকাতা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধানকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং কৃষি ভাতা দেয়া হবে।

জনসভায় কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, বিএনপি নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, কেরালকাতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক তাওফিকুর রহমান সনজু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান, স্থানীয় বিএনপি নেতা রাজু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!