বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জানুয়ারি ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় জামায়াতের প্রতীক ছিড়ে ফেলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনের দেবহাটা উপজেলার নওয়াপাড়ায় জামায়াত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা ভেঙে ও ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার হাদিপুর হাটখোলা ও এর আশেপাশে এলাকায় এ ঘটনা ঘটে বলে তথ্য পাওয়া গেছে।

নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা হাবিবুল্লাহ বলেন, জামায়াত ইসলামের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে গভীর রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে কারা এধরণের কাজ করছে তার তথ্য উৎঘটনে আমাদের সাংগঠনিক টিম কাজ করছে। একই সাথে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে যারা এ কাজে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা না গেলে পরিস্থিতি উত্তপ্ত হলে আমাদের দায়ভার থাকবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে প্রশাসন হস্তক্ষেপ কামনা করছি।

দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচএম এমদাদুল হক বলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের প্রতীক ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। প্রশাসন যদি এখনই কঠোর না হন তাহলে দুর্বৃত্তরা আরো সক্রিয় হয়ে উঠবে। এমনকি নির্বাচনী পরিবেশ নষ্ট করতে পারে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

দেবহাটা থানার ওসি জাকির হোসেন বলেন, মৌখিকভাবে বিষয়টি অবগত হয়েছি, কোন লিখিত অভিযোগ পায়নি। বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০