বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জানুয়ারি ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৩ আসনের জামায়াতের প্রার্থীকে শোকজ

ডেস্ক রিপোর্ট: রাস্তায় প্রতীক সম্বলিত পোস্টার টানানোর অভিযোগে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতের প্রার্থী রবিউল বাশারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আসনটির বিভিন্ন এলাকায় নিষিদ্ধ প্রচার সামগ্রী ও পোস্টার ব্যবহারের অভিযোগে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই ব্যবস্থা নেওয়া হয়।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রবিউল বাশারের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত পোস্টার কালিগঞ্জ ও আশাশুনির ১২টি ইউনিয়নের প্রধান সড়কসহ বিভিন্ন ছোট-বড় রাস্তায় লাগানো হয়েছে, যা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

প্রদত্ত নোটিশে অবিলম্বে সকল অবৈধ প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আচরণবিধি ভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার জানান, প্রার্থীর এই কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধির ৭(ক) ও ১৮ নম্বর বিধির পরিপন্থী।

তিনি বলেন, এটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করে এবং আইনত দণ্ডনীয় অপরাধ। নির্বাচনের অবাধ পরিবেশ বজায় রাখতে প্রশাসন যেকোনো ধরনের বিধি লঙ্ঘনে কঠোর অবস্থানে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১০

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১১

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১২

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১৩

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৪

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

১৫

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

১৬

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

১৭

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৮

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১৯

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

২০
error: Content is protected !!