বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জানুয়ারি ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা নিউ মাকের্টস্থ শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আহবানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, ভেজাল সারে সাতক্ষীরা সয়লাব হয়ে গেছে। সম্প্রতি প্রশাসনের একাধিক অভিযানে বিপুল পরিমান ভেজাল সার জব্দও হয়েছে। এর সূত্র ধরে ভেজাল সার উৎপাদনকারীদের নিয়ে অনুসন্ধানকালে সাতক্ষীরার আশাশুনির বুধহাটায় ভেজাল সার উৎপাদনকারী মাজেদ মেম্বারের হামলার শিকার হয়েছেন যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম। এসময় তার ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করার পাশাপাশি ক্যামেরা ও বুম ভেঙে দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, মাজেদ মেম্বারসহ তার পরিবারের নামের সারের পাঁচটি সরকারি লাইসেন্স রয়েছে। যা সম্পূর্ণ অবৈধ। কারণ লাইসেন্স থাকলে তার জনপ্রতিনিধি হওয়ার সুযোগ থাকে না বা মনোনয়নপত্র বাতিল হয়। কিন্তু কৃষি অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগসাজশে বহাল তবিয়তে রয়েছে মাজেদ মেম্বার ও তার লাইসেন্স। বছরের পর বছর ভেজাল সার উৎপাদন করছেন তিনি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার কৃষি ও কৃষক।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও ভেজাল সার উৎপাদনকারীদের নির্মূলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের এম বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন ও অংশ নেন সিনিয়র সাংবাদিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের মোঃ আসাদুজ্জামান, সহসভাপতি আবুল কালাম, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, বৈশাখী টিভির শামীম পারভেজ, একাত্তর টিভির বরুন ব্যানার্জী, আমার বার্তার কাজী নাসির, এখন টিভির আহসান রাজীব, যমুনা টিভির আকরামুল ইসলাম, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, এনটিভির এসএম জিন্নাহ, মাইটিভির ফয়জুল হক বাবু, সমকালের কিশোর কুমার, স্টার নিউজের গাজী ফরহাদ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ,  ঢাকাপোস্টর ইব্রাহিম খলিল, এনপিবির হোসেন আলী, দ্য এডিটরস এর রিজাউল করিম, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় কুমার রায়, বাংলাদেশ বুলেটিনের মিলন কুমার বিশ্বাস, রেজাউল ইসলাম বাবলু, তৌফিকুজ্জামান লিটু, হাবিবুল হাসান, হাবিবুর রহমান সোহাগ, জামাল উদ্দীন, আজহারুল ইসলাম হাদী, আব্দুল মতিন, এসএম তৌহিদুজ্জামান  প্রমুখ।

এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আল ইমরান ইমু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

বিশ্বকাপ খেলতে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাল ইরান দল

দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ, ফিরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কাউন্টি অভিষেকেই হাসানের তাণ্ডব, নিলেন ৯ উইকেটে

যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার জেনেভায় শান্তিচুক্তি

ব্রাজিলের পর কুরাসাও, বিশ্বকাপে আবার জার্মানির ৭ গোল

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

১০

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

১১

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

১২

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

১৩

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

১৪

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

১৫

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

১৬

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১৭

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৮

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১৯

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০