
গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।
রোববার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি ইয়াছিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক মো: রায়হান খান প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, খেলাধুলার ক্ষেত্রে দেশব্যাপী গণ বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতার প্রথম দিনেই ছাত্রদের ক্রিকেট খেলায় অংশ নেয় বাংলা বিভাগ ও মাইক্রোবায়োলজি বিভাগ।
উল্লেখ্য, এবারের আয়োজনে ছেলেদের ক্রিকেটে ১৭টি দল এবং মেয়েদের হ্যান্ডবলে ১৪টি দল অংশগ্রহণ করছে।
আগামী ৯ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতার পর্দা নামবে।

মন্তব্য করুন