বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জানুয়ারি ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নীলডুমুর আরবিজিবির কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার দিবাগত আড়াইটার দিকে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি)-এর আওতাধীন নীলডুমুর আরবিজিবি কোম্পানি দক্ষিণ কৈখালী স্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মালিক বিহীন অবস্থায় একটি বিদেশী রিভলবার, ছয় রাউন্ড গুলি, সাড়ে তিন হাজার পিস ইয়াবা এবং ৫০ বোতল ভারতীয় ‘উইন কেয়ারেক্স’ কফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে আরো জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শ্যামনগর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও আটক করতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!