বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জানুয়ারি ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন

 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে দুই খালের সংযোগস্থলে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (২৫ জানুয়ারি) রমজাননগর ইউনিয়নের নিলুমিস্ত্রীর মোড় এলাকায় পাতড়াখোলা আটকাটা খাল থেকে ধুমঘাট অন্তাখালী খাল সংলগ্ন শ্যামনগর-ভেটখালী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ, যুবক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম ঢালী, শিক্ষক মাকছুদুর রহমান, গ্রাম্য ডাক্তার ফারুক হোসেন, নুরুজ্জামান চকিদার, কৃষক বাক্কার গাজী, কৃষাণী জহুরা বেগম ও মাহফুজা বেগম।

বক্তারা জানান, দুই খালের সংযোগস্থলে কালভার্ট না থাকায় পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হচ্ছে না। ফলে বর্ষা মৌসুমে আশপাশের কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে ফসল নষ্ট হয় এবং জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

বক্তারা আরও বলেন, বহুদিন পরে শ্যামনগর থেকে ভেটখালী সড়কের কাজ শুরু হয়েছে। এখন যদি একটি কালভার্ট নির্মাণ না করা হয়, তাহলে দুই খালের পানি নিষ্কাশন সম্ভব হবে না। রাস্তা তৈরি হয়ে গেলে আর কোন দিন রাস্তা কেটে কালভার্ট করা সম্ভব হবে না। ফলে এলাকাবাসী সারাজীবন জলাবদ্ধতায় ভুগতে বাধ্য হবে এবং প্রতিবছর হাজার হাজার বিঘা ফসলি জমি পানিতে তলিয়ে যাবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কালভার্ট নির্মাণের দাবি জানান এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রেরণের সিদ্ধান্ত নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!