বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জানুয়ারি ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির বিকল্প নেই: মুহাদ্দিস খালেক

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বল্লীতে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বল্লী বাজারে অনুষ্ঠিত পথসভায় ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, দেশের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির বিকল্প নেই। তিনি ভোটারদের দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, বল্লী ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে তিনি অঙ্গীকারবদ্ধ। নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে কাজ করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আঃ বারী বলেন, কেউ যেন ভোটকেন্দ্র দখল বা ভোটাধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান এবং গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আঃ সবুর, উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ শহীদ হাসান, মাওলানা গোলাম রসুল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০