বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জানুয়ারি ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৪: গাবুরায় বিএনপির প্রার্থী মনিরুজ্জামানের বিশাল নির্বাচনী জনসভা

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে ইউনিয়নের লক্ষ্মীখালী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আর সেই অধিকার পুনরুদ্ধারই বিএনপির প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, শ্যামনগর–গাবুরা অঞ্চলের অবহেলিত মানুষের ন্যায্য অধিকার আদায়ে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

সুন্দরবননির্ভর জেলে, কৃষক ও শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্ট লাঘবে তিনি আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

ড. মোঃ মনিরুজ্জামান বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সংসদে গিয়ে এই এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বেড়িবাঁধ সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

জনসভায় গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য জি.এম মাছুদুল আলমের সভাপতিত্ব জনসভায় বক্তব্য রাখেন- শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম সাদেকুর রহমান সাদেক, নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, রমজাননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবার আলী, সাতক্ষীরা জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন প্রমুখ।

এছাড়া জনসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী জনসভায় উপস্থিত নেতাকর্মীরা বিএনপি প্রার্থীর পক্ষে সমর্থন ও প্রচারণা জোরদারের আহ্বান জানান।

এরআগে ড. মোঃ মনিরুজ্জামান গাবুরা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!