বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জানুয়ারি ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ার সেতু ও শিক্ষাখাতের অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস হাবিবের

module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 6576; AI_Scene: (-1, -1); aec_lux: 253.81522; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, নির্বাচিত হলে কাশিয়াডাঙ্গা ও ত্রিমোহনী এলাকার মানুষের যোগাযোগের সুবিধার্থে কপোতাক্ষ নদীর ওপর একটি সেতু নির্মাণ করে দেব। পাশাপাশি দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটি পূর্ণাঙ্গ ভবন নির্মাণ করে দেব।

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষকে যদি ধানের শীষে ভোট দেওয়ার কারণে হয়রানি বা গ্রেপ্তারের ভয় দেখানো হয়, তাহলে আমি তাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেব। গ্রেপ্তার তো দূরের কথা, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারীপ্রধানদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষি ভাতা প্রদান করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং কলারোয়া উপজেলা যুবদলের সদস্যসচিব সালাউদ্দিন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা উপজেলার জালালপুর ইউনিয়নের এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন এবং কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন।

এছাড়া কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন। সভাস্থল দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০