বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জানুয়ারি ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-২: ধুলিহর ও ব্রহ্মরাজপুরে গণসংযোগে লাঙ্গলের প্রার্থী আশু

ডেস্ক রিপোর্ট: শেষ মুহূর্তে ভোটে এসে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে নির্বাচনী প্রচারে বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সদর উপজেলার ধুলিহর, ব্রহ্মরাজপুরসহ বিভিন্ন ইউনিয়নে ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে মো. আশরাফুজ্জামান আশু ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকায় শান্তিপূর্ণ রাজনীতি, সার্বিক উন্নয়ন ও সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, আমি এমপি হলে সদর–দেবহাটার মানুষই এমপি হবে। আমি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের রাজনীতিতে বিশ্বাস করি। অন্যান্য প্রার্থীরা আগে থেকেই মাঠে ছিলেন। আমি অসুস্থতার কারণে প্রতীক বরাদ্দের পর ভোটের মাঠে নামতে পেরেছি। তবু শেষ মুহূর্তে ভোটে এসে আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ভোটারদের উচ্ছ্বাস এবং সমর্থনের ঢেউ দেখে আমি সত্যিই প্রেরণা পাচ্ছি।

গণসংযোগকালে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াতুল করিম পিটুল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুর রহমান ফিরোজ, জেলা যুবসংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের প্রমুখ তার সাথে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০