বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জানুয়ারি ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক লাঙ্গলের প্রার্থী আশু

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। এ আসনটির অলিগলি ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ভোট চাইছেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের বাবুলিয়া বাজার, আবাদেরহাটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন আশরাফুজ্জামান আশু। এ সময় তিনি সাধারণ ভোটার, দোকানদার, কৃষক, শ্রমজীবী মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে সাবেক এমপি আশু বলেন, ভোটারদের কাছে গিয়ে আমি দেখছি মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়, উন্নয়ন চায়। আমি দল-মতের ঊর্ধ্বে উঠে সকলের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। বাজার, রাস্তা, ড্রেনেজ, পানি নিষ্কাশন, কৃষক ও ব্যবসায়ীদের সমস্যা, সবকিছুর সমাধানে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেব। আমি নির্বাচিত হলে সদর–দেবহাটার প্রতিটি ইউনিয়নের উন্নয়নকে অগ্রাধিকার দেব, কোনো এলাকার মানুষ অবহেলিত থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের, জেলা শ্রমিক পার্টির আহবায়ক মাগফুর রহমান, সদর উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, সরকারি কলেজ ছাত্রসমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত, আগরদাঁড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহাজাহান আলী (ছোটো বাবু), সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবু, ৮নং ওয়ার্ডের সভাপতি আক্তারুজ্জামান, জাতীয় পার্টি নেতা আব্দুস সাত্তার মেম্বার, সিরাজুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১০

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১১

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১২

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৪

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৫

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৬

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

১৭

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

১৮

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

১৯

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

২০
error: Content is protected !!