রিজাউল করিম: সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে তালা মহিলা কলেজে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কানাডার সাস কাস ওয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানেতা ইয়া লাম অরনী।
এ সময় আর উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেসা মিনি প্রমুখ।
এ সময় তালা উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপির পোলিং এজেন্টেদের নির্বাচনী আচরণবিধিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

মন্তব্য করুন