
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
এসময় তিনি বলেন, সুস্থ থাকতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আজকের এই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে আছে আগামীর ভবিষ্যৎ। কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই শিশুরাই একদিন দেশের হাল ধরবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায় ও সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর।
স্বাগত বক্তব্য রাখেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক রেশমা খাতুন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি ও তালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি নুরুল হক প্রমুখ।
শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের শিক্ষক শামীম আক্তারের সঞ্চালনায় প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


মন্তব্য করুন