বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় হাসপাতাল ও নওয়াবেঁকী-পদ্মপুকুরে সেতু নির্মাণের প্রতিশ্রুতি মনিরুজ্জামানের

 

শ্যামনগর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা হাজী সোহরাব আলী মার্কেট প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয়।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জি.এম মাছুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

এসময় জনসভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সোলায়মান কবির, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের যুবদলের নির্বাচন পরিচালনা টিমের প্রধান শাহাজাহান রনি, শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হকসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, আগামী ১২ তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে নওয়াবেঁকী থেকে পদ্মপুকুর পাখিমারা নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে। দ্বীপ ইউনিয়ন গাবুরায় ২৫ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণসহ বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও কৈখালী ইউনিয়নের অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবো।

তিনি আরও বলেন, গ্রামীণ অবহেলিত নারীদের স্বচ্ছলতা ফেরাতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ করা হবে। আমার নির্বাচনী এলাকায় কোনো অসহায় মানুষ নির্যাতনের শিকার হবে না। আমি সবসময় নির্যাতিত মানুষের পক্ষে থাকবো। পাশাপাশি বেকার শিক্ষিত যুবকদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে।

জনসভা পরিচালনা করেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালিদ হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!