বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-২ আসন ঘুরে বয়োজ্যেষ্ঠদের দোয়া নিচ্ছেন লাঙ্গলের আশু, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি

 

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে ভোটের মাঠে তৎপরতা বৃদ্ধি করেছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

এরই অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঘোনা ও আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ করে মানুষের কাছে উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেন তিনি।

এ দিন সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ঘোনা বাজার, ছনকা বাজার, মহাদেবনগর এবং মোবারকের মোড় এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক এমপি আশু। এরপর আলিপুর ইউনিয়নের ভাড়ুখালী বাজারেও গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে মোবারকের মোড়ে দাঁড়িয়ে এলাকার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কুশল বিনিময় করেন আশু। এ সময় তিনি তাদের দোয়া ও আশীর্বাদ গ্রহণ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। ভোটারদের হাতে তুলে দেন উন্নয়নের প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট।

আশরাফুজ্জামান আশু বলেন, আমি শুধু ভোট চাইতে আসিনি। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে এসেছি। এই জনপদের উন্নয়নে আমার স্পষ্ট পরিকল্পনা আছে। আপনারা পাশে থাকলে ঘোনা-আলিপুরসহ সদর–দেবহাটাকে আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তুলব।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সহ-সভাপতি আব্দুস সালাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সাদেক, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাতুল করিম পিটুল, সাবেক পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি ও সাধারণ সম্পাদক আবু তাহের, শ্রমিক পার্টির আহ্বায়ক মাগফুর রহমান, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আমিনুর রহমান ফিরোজ, জেলা তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়েমুজ্জামান পাভেল, সরকারি কলেজ ছাত্রসমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত, জেলা যুব সংহতির সহ-সভাপতি শেখ সেলিম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১০

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১১

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১২

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১৩

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১৪

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১৫

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৬

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৭

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৮

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৯

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

২০