বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্ত্রসহ ক্যান্টনমেন্টে জামায়াতের প্রার্থী, সেনাসদস্যদের সঙ্গে বাগবিতণ্ডার ভিডিও ভাইরাল

 

ডেস্ক রিপোর্ট: ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী এস.এম. খালিদুজ্জামান সম্প্রতি ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের সময় সেনাসদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। এ ঘটনার ৭ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, জামায়াত প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশ করতে গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যরা তাকে আটকে দেন। প্রার্থীর সঙ্গে থাকা একজন ব্যক্তি তখন সেনাসদস্যদের জানান, খালিদুজ্জামান ঢাকা-১৭ আসনের জামায়াতের প্রার্থী। এসময় নিরাপত্তার স্বার্থে গানম্যান বা অস্ত্র নিয়ে প্রবেশ না করার জন্য সেনাসদস্যরা তাকে অনুরোধ করেন।

কিন্তু সেই অনুরোধে কর্ণপাত না করে উত্তেজিত হয়ে খালিদুজ্জামান সেনাসদস্যদের উদ্দেশে বলেন, ‘তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা রাস্তা পরিষ্কার করছেন, আমরা কেন পারবো না?’ সেনাসদস্যদের উদ্দেশ্য করে তিনি অভিযোগ করেন, ‘আপনারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। ব্যক্তিস্বার্থে সরকার ও প্রশাসনকে বিতর্কিত করছেন।’

একপর্যায়ে দাঁড়িপাল্লার এই প্রার্থী সেনাপ্রধানের সঙ্গে কথা বলতে চান এবং মোবাইল ফোনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন।

ভিডিওতে দেখা যায়, জামায়াত প্রার্থী খালিদুজ্জামান তার সঙ্গে থাকা ব্যক্তিদের বলেন, ‘ভিডিও করো যে আমাদের গাড়ি যেতে দিচ্ছে না।’ সেনাসদস্যরা তাকে আশ্বস্ত করেন যে ক্যান্টনমেন্টের ভেতরে তিনি নিরাপদ। তবু ওই প্রার্থী অভিযোগ করেন, তার গাড়ি ও দলকে অন্য দলের মাধ্যমে আক্রান্ত করা হতে পারে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেন জামায়াত প্রার্থী এস.এম. খালিদুজ্জামান।

সেখানে তিনি ওই ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে বলেন, বেশকিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়। বিষয়টি ইতোমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

পোস্টে তিনি আরও বলেন, ওই ঘটনার বিষয়ে আমি দুঃখপ্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো, ইনশাআল্লাহ্।

এ ঘটনার বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা সেনাবাহিনী থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705