বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩৫ হাজার শ্রমজীবী নারীর কর্মসংস্থান করার প্রতিশ্রুতি ড. মনিরুজ্জামানের

 

শ্যামনগর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে এ আসনের উপকূলীয় এলাকাকে ইকোনমিক জোনে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্বমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, উপকূল সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মানের ৪ থেকে ৫টি শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে শ্যামনগরের প্রায় ৩৫ থেকে ৪০ হাজার নারী শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এতে নারী ক্ষমতায়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

ড. মনিরুজ্জামান আরও বলেন, এই অঞ্চলের অবহেলিত জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা হবে। তিনি অভিযোগ করে বলেন, কিছু অসাধু বন কর্মকর্তার বিরুদ্ধে জেলে-বাওয়ালীদের কাছ থেকে অবৈধ উপরি আদায়ের অভিযোগ রয়েছে। এসব কর্মকর্তার তালিকা প্রস্তুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের শ্যামনগর থেকে প্রত্যাহার করা হবে, ইনশাআল্লাহ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবির ও আশেক এলাহী মুন্না, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাজান রনি এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান আরও বলেন, গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের সংযোগস্থলে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে এবং এলাকাটিকে একটি পর্যটন হাবে পরিণত করা হবে। তিনি বলেন, নির্বাচনের পর অতীতের মতো ভিন্ন মতাদর্শের মানুষদের কোনো ধরনের হয়রানি করা হবে না।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলটির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণানুযায়ী মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশাপাশি গির্জা, প্যাগোডা ও মন্দিরের পুরোহিতদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, এর মধ্যে ৮০ হাজার নারী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, যখন বিএনপি নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে কাজ করছে, তখন একটি দলের শীর্ষ নেতা নারী সমাজকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এখন সময় এসেছে পরিবর্তনের; সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১০

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১১

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১২

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৩

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

১৫

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৬

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১৭

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১৮

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১৯

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

২০