বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লব ঘটবে: আগরদাঁড়ীতে আব্দুর রউফ

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ফুটবল মাঠে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে আগরদাঁড়ী ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত জনসভায় আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মো. আব্দুর রউফ বলেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের গণজোয়ার দেখে স্বাধীনতা বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। ছাত্র শিবিরের ছেলেদের দিয়ে ধানের শীষের ব্যানার ছিড়ছে। ধানের শীষের ব্যানার ছিড়লে আমাদের ভোট কমবে না। আল্লাহর রহমতে ধানের শীষের ভোট আরও বৃদ্ধি পাবে। আগরদাঁড়ী ইউনিয়ন এখন বিএনপির ধানের শীষের ঘাঁটি। আগরদাঁড়ীতে এই মানুষের গণজোয়ার ও জনস্রোতই প্রমাণ করে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের জোয়ার উঠেছে। ধানের শীষের ভোট বিপ্লবের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি স্বাধীনতা বিরোধীদের লাল কার্ড দেখানো হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহছানুল কাদির স্বপন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজিমুজ্জামান তাজু, আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাবলু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি, কুশখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল বাসার, আগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান প্রিন্স, বিএনপিতে সদ্য যোগদানকারী নূর মোহাম্মদ প্রমুখ।

জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ বৃহস্পতিবারই ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

জনসভা সঞ্চালনা করেন আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!