
দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় দেবহাটায় র্যালি বের হয়। উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পারুলিয়া বাসস্ট্যান্ডে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবিরের দেবহাটা উত্তর শাখার সভাপতি রোকনুজ্জান রোকন’র সভাপতিত্বে ও দেবহাটা দক্ষিণ শাখার সভাপতি আবু সাঈদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মো. নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার অর্থ সম্পাদক মো. মতিউর রহমান, জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা শাখার আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ছাত্রশিবিরের খুলনা মহানগরীর সাবেক অফিস সম্পাদক মাওলানা মোজাহিদুল আলম, ছাত্রশিবিরের দেবহাটা উপজেলার সাবেক সভাপতি শেখ মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আশিকুজ্জামান আশিক, ছাত্রশিবিরের দেবহাটা উপজেলার সাবেক দায়িত্বশীল জাহাঙ্গীর আলম মিলন, দেবহাটা দক্ষিণ শাখার সেক্রেটারি মারুফ হোসেন, দেবহাটা উত্তর শাখার সেক্রেটারি সাফায়াত হোসেন প্রমুখ।
প্রধান অতিথি নাজমুল ইসলাম বলেন, দেশের সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছাত্রশিবিরকে আরো বেশী করে কাজ করতে হবে। ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হতে হবে।

মন্তব্য করুন