বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের জনগণের সম্মান রক্ষাই আমার প্রধান অঙ্গীকার: ড. মনিরুজ্জামান

 

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বংশীপুর বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ বলেন, আমরা দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাই। আপনারা যদি সহযোগিতা করেন এবং আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দেন, ইনশাআল্লাহ দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, রাজনীতি সহজ পথ নয়, এটি একটি কঠিন সংগ্রামের পথ। আপনাদের এলাকার সন্তান ড. মনিরুজ্জামান সেই কঠিন পথ পাড়ি দিয়ে আজ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় অর্জন দলীয় প্রতীক। জনাব তারেক রহমান আপনাদের ছেলেকে সেই প্রতীক দিয়েছেন-এটি আমাদের জন্য গৌরবের।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান।

ড. মনিরুজ্জামান বলেন, এটা আমার নিজের ইউনিয়ন, নিজের বাড়ি। আমার অভিভাবক, মা-বোন ও ভাইদের কাছে কি আমাকে আলাদা করে ভোট চাইতে হবে? এ সময় উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থক একযোগে ‘না, না’ বলে সাড়া দেন।

তিনি আরও বলেন, আমি উন্নয়নের ফিরিস্তি দিতে চাই না। শুধু এটুকু নিশ্চয়তা দিতে চাই-আমার কারণে আপনাদের কখনো অপমানিত হতে হবে না। অতীতের কিছু ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের সম্মান রক্ষাই আমার প্রধান অঙ্গীকার।

জনসভায় আরও বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সিনিয়র সভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি. এম. লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না, সাবেক ডাকসু নেতা অধ্যাপক আবু সাইদ, সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা গাজী শাহ-আলম প্রমুখ।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!