বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন সাতক্ষীরা বিনির্মাণের অঙ্গীকার করলেন নবনির্বাচিত ৪ সংসদ সদস্য

 

ডেস্ক রিপোর্ট: সকলকে সাথে নিয়ে নতুন সাতক্ষীরা বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেছেন সাতক্ষীরার নবনির্বাচিত চার সংসদ সদস্য।

শুক্রবার জেলা প্রশাসকের কাছ থেকে ফলাফল গ্রহণের পর সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াত নেতা মুহাঃ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াত নেতা মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াত নেতা মুহাঃ রবিউল বাসার এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম এই অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করার অঙ্গিকার নিয়ে আমরা মাঠে নেমে ছিলাম, সেটা আমরা করবো। দ্রুততম সময়ের মধ্যে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনার ভিত্তিতে সাতক্ষীরার সমস্যাগুলো সমাধান করবো।

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আমরা নতুন একটা সাতক্ষীরা গড়তে চাই।

সাতক্ষীরা ৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বলেন, দুর্নীতি মুক্ত জেলা গড়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম বলেন, সমগ্র সাতক্ষীরার উন্নয়নে যেখানে যা ত্রুটি বিচ্যুত অসুবিধা আছে, সকল পেশি শক্তির মোকাবেলা, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত একটা সুন্দর সাতক্ষীরা গড়ার জন্য আমরা অঙ্গীকার বদ্ধ।

এর আগে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার তাদের হাতে চূড়ান্ত ফলাফল তুলে দেন। এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, ওবায়দুল্লাহ, ওমর ফারুক, শহর শিবিরের সভাপতি আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!