বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা

 

ডেস্ক রিপোর্ট: ‘নীরব বন, নীরব আমরা নয়’ স্লোগানে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার তরুণ পরিবেশকর্মীরা মানববন্ধন ও পদযাত্রার মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষা এবং সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থী, তরুণ সংগঠক ও পরিবেশকর্মীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

তারা সুন্দরবন রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সুন্দরবন থেকে জলদস্যু নির্মূলের আহ্বানও জানান অংশগ্রহণকারীরা।

ভিবিডি সাতক্ষীরার সভাপতি এসএম সাজেদুল ইসলাম বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে, দেশ বাঁচবে। তাই ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি।

জেনারেল সেক্রেটারি এসএম বিপ্লব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবন দিবস পালিত হলেও এখনও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। নতুন প্রজন্মের পক্ষ থেকে আমাদের স্পষ্ট দাবি দ্রুত এই দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সুরক্ষাকবচ। বন ধ্বংস হলে উপকূলীয় মানুষের জীবন বিপন্ন হবে। তাই সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও কঠোর সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনের পর একটি পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাতক্ষীরার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে হস্তক্ষেপ চেয়ে নবীন-প্রবীণের আবেদন

১

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

২

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

৩

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৪

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৫

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৬

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

৭

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৮

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৯

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

১০

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

১২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

২০