বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন নুসরাত, যশ ও সায়ন্তিকারা

বিনোদন ডেস্ক: অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলেন টলিউডের বেশ কয়েকজন তারকা। এই তালিকায় রয়েছেন নুসরাত জাহান, যশ দাশগুপ্ত, রাজনীতিবিদ ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতার টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর পাশে অবস্থিত বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটে। যেখানে বাস করতেন পশ্চিমবঙ্গের এই তারকা শিল্পীরা।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বহুতল ভবনটির পঞ্চমতলায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে বাকি বাসিন্দাদের সঙ্গে তারাও রাস্তায় নেমে আসেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবরাত্রির পূজোর সময় পঞ্চম তলায় একটি বাড়ির পূজার ঘরে প্রদীপ জ্বালানো হয়। সেই প্রদীপ নিভে না যাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ে।

নুসরাত ও যশ তাদের দুই সন্তানকে সঙ্গে নিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে আসেন। নুসরাত লিখিত বার্তায় জানিয়েছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আমরা সবাই নিরাপদে আছি।

পরিচালক শুভ্রজিৎ মিত্রও জানিয়েছেন, ‘শিবরাত্রির পূজার জন্য প্রদীপ জ্বালানো হয়েছিল, কিন্তু তা নিভিয়ে না যাওয়ায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’

ভবনের অন্যান্য বাসিন্দারাও দমকলের সাহায্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০