বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিব-মাশরাফিকে দেওয়া গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

স্পোর্টস ডেস্ক: মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান—এই দুই তারকাকে দেশের ‘সম্পদ’ হিসেবে আখ্যা দিয়েছেন ইশরাক হোসেন। এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রিকেটার হিসেবে তাদের অবদানই বড় পরিচয়, রাজনৈতিক সম্পৃক্ততার চেয়ে সেটিই বেশি গুরুত্ব পাওয়া উচিত।

অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মাশরাফি। সাকিবের ক্যারিয়ারও এখন শেষ অধ্যায়ে।

দুজনই অতীতে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর জনসম্মুখে দেখা যায়নি মাশরাফিকে। জুলাই অভ্যুত্থানের পর সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। যার কারণে তিনি দেশে ফিরতে পারেননি।
মাশরাফি ও সাকিবের বিরুদ্ধে হওয়া হত্যা বা গণহত্যার মামলাগুলোকে বিশ্বাসযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন ইশরাক হোসেন, ‘তারা ক্রিকেটার এবং শুধু কোনো সাধারণ ক্রিকেটার নন, তারা আমাদের দেশের সম্পদ (অ্যাসেট)। আমি তাদের ক্রিকেটার হিসেবেই বিবেচনা করছি। জনগণ ও সমাজ ইতোমধ্যেই তাদের এক প্রকার জবাব দিয়ে দিয়েছে। তবে তাদের বিরুদ্ধে গণহত্যার যে মামলা হয়েছে, সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না।

আমার মনে হয় না যে তারা কোনো অর্ডার পালন করেছেন অথবা নিজেরা হাতে বন্দুক নিয়ে গুলি করে কাউকে হত্যা করেছেন।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নিয়োগ প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করে ইশরাক বলেন, ‘বিসিবির কাউন্সিলর কীভাবে হয় আপনারা জানেন। সেখানে জেলা প্রশাসকরা কাউন্সিলর নিয়োগ দেন। এটি মহাদুর্নীতি, বাণিজ্য এবং পক্ষপাতিত্বমূলক ব্যবস্থা। নিজেদের সিন্ডিকেটকে বোর্ডে বসানোর চেষ্টা যখন সরকারের উপদেষ্টার পক্ষ থেকে হলো, তখন তো আমরা বসে থাকতে পারি না।

সমালোচনা করলেও ইশরাকের ক্রিকেট বোর্ডে আসার কোন আগ্রহ নেই। তিনি রাজনীতিতেই ফোকাস রাখতে চান, ‘আমিও একজন কাউন্সিলর, কিন্তু আমি কখনো বোর্ডে আসব না। আমার বোর্ডে আসার সময় নেই, আমি ফুলটাইম রাজনীতি করব। আমি চাই যারা প্রকৃত ক্রীড়া সংগঠক তারা বোর্ডে আসুক, আমরা তাদের সাহায্য করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০