বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংরক্ষিত আসনের মনোনয়নে আলোচনায় নুরজাহান পারভিন ঝরনা

 

সুলতান শাহাজান/বিলাল হোসেন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে বিএনপি। মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একইদিন বিকালে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের মনোনয়ন নিয়ে। এ নিয়ে ফেসবুকে রীতিমতো আলোচনার ঝড় উঠেছে।

সাতক্ষীরায় এ আলোচনার তুঙ্গে রয়েছেন উপকূলীয় জনপদ, শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছাঃ নুরজাহান পারভীন ঝর্ণা।

সাতক্ষীরা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, তার স্বামী সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এম আশেক ইলাহি মুন্না।

বিগত সরকারের সময় রাজপথের আন্দোলন সংগ্রামে সরব ছিলেন ঝর্ণা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকাকালীন কাজ করেছেন উপকূলবাসীর জন্য।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়নের বিষয়ে নুরজাহান পারভীন ঝর্ণা বলেন, বিগত সময়ের দলীয় কর্মকাণ্ড বিবেচনায় আমি সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়নের বিষয়ে আশাবাদী। দলীয় মনোনয়ন পেলে আমি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবো। উপকূলীয় এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ গ্রহণ এবং নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ ও উদ্যোক্তা সহায়তা কার্যক্রম জোরদার করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!