বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাব-এর কার্যনির্বাহী কমিটির সভা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন, ১০ রমজান উপলক্ষে ইফতার মাহফিল আয়োজন, ঈদুল ফিতরের পর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ক্লাবের চলমান উন্নয়নমূলক কাজ ও আর্থিক হিসাব-নিকাশ পর্যালোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু এবং নির্বাহী কমিটির সদস্য এস এম গোলাম ফারুক, সেলিম শাহরিয়ার ও শেখ নাজমুল হোসেন।

বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব আরও দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে।

একই সঙ্গে রমজানের ইফতার মাহফিল ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ, সম্প্রীতি ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

হাম উপসর্গে আরও ৮ জনের মৃ/ত্যু, আক্রান্ত ১২৩২

ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডু‌বে দুই শিশুর মৃত্যু

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

১০

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

১১

নতুন পেসার খুঁজবে বিসিবি

১২

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

১৩

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১৬

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১৭

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১৮

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

২০
error: Content is protected !!