বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট: মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভায় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না।

মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার এত বেশি অপব্যবহার হয়েছে যে, এর ফলে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে।

মুক্তিযোদ্ধারা কী অসীম ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তা আমাদের নতুন প্রজন্মের অনেকেরই অজানা।

তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

১

মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

২

গাজীপুরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

৩

মীরার সঙ্গে প্রথম সাক্ষাতের মজার স্মৃতি শোনালেন শাহিদ

৪

আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

জন্মদিনে ভালোবাসার জবাব দিলেন শাহরুখ

৬

গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে, আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

৭

ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৭০

৮

তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

৯

পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসনের অর্ধেকও পূরণ হবে না, সুযোগ পাবে কি সবাই?

১০

মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

১১

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১২

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

১৩

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

১৪

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

১৫

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

১৬

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

১৭

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

১৮

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

১৯

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

২০