বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ, ছুরিকা-ঘা-তে একজন নি-হ-ত

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে খামার মালিকের ছুরিকাঘাতে ইব্রাহিম (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ইব্রাহিমের বড় ভাই রুহুল আমিন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম স্থানীয় ছলেমান শেখের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, খামার থেকে দুর্গন্ধ ছড়ানো নিয়ে খামার মালিক আরিফের সাথে ইব্রাহিম ও রুহুল আমিনের সঙ্গে আগে থেকেই মনোমালিন্য চলছিল। সোমবার দুপুরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আরিফ ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিম ও রুহুল আমিনকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ইব্রাহিম। এ ঘটনায় তার বড় ভাই রুহুল আমিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর স্থানীয়রা আরিফকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আরিফসহ তার স্ত্রী ও বাবা-মাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরিফসহ চারজনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!