
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে জেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম।
জেলা শিক্ষা অফিসার আলমগীর কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আবুল খায়ের।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত সাতক্ষীরা আঃ করিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলামিন হোসেন ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (কারিগরি) হিসেবে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌসি আরেফিনকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত ৩৭টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন ৯২ জন শিক্ষার্থী।


মন্তব্য করুন