বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাচার হচ্ছে সুন্দরবনের শামুক!

0-4064x3048-0-0-{}-0-12#

 

উপকূলীয় প্রতিনিধি: বিশ্ব ঐতিহ্যের লীলাভূমি সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসের পায়তারা চলছে। দেদারছে পাচার হচ্ছে সুন্দরবনের শামুক। নানা প্রলোভনে এ কাজে সম্পৃক্ত করা হচ্ছে সাধারণ জেলেদের। নেপথ্য রয়েছে বনবিভাগের অসাধু কর্মকর্তারা।

জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা থেকে সুন্দরবনের গহীনে ও সুন্দরবন সংশ্লিষ্ট খালগুলোতে রাতভর চলে শামুক ধরার কর্মযজ্ঞ। রাতে ধরা শামুকগুলো উপজেলার বিভিন্ন এলাকায় খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে দিনের আলোয় প্রকাশ্য বেচাকেনা হয়। পরে তা পৌঁছায় মহাজনের কাছে। এরপর ট্রাক ভরে তা চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে।

এ বিষয়ে অনুসন্ধান চালানো হয় বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, গাবুরা ও কৈখালী ইউনিয়নে।

সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, প্রতি মাসে নির্বিঘ্নে শামুক পাচারের জন্য দুই থেকে আড়াই লক্ষ টাকা ঘুষ দিতে হয় বনবিভাগকে। এই ঘুষের টাকা গ্রহণের তালিকায় রয়েছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতা, বনবিভাগের দালালসহ অনেকেই।

বনবিভাগের এতো তৎপরতার মধ্যে কিভাবে সুন্দরবন থেকে শামুক সংগ্রহ ও নিরাপদে পাচার হচ্ছে- এমন প্রশ্নের উত্তর জানতে কয়েক বার পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, শামুক নদীর তলদেশের মাটি ও পানির গুণগত মান নিয়ন্ত্রক হিসাবে কাজ করে।নদীর প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে, দূষণ কমায়, মাটির উর্বরতা বাড়ায়। এছাড়া মাছ ও কাঁকড়ার খাদ্যচক্র বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে। শামুক ও ঝিনুক ব্যাপকহারে নিধন হলে নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়বে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল হক বলেন, আর্থিক সংশ্লিষ্টতার কোন প্রশ্নই ওঠে না। আমাদের ডিপার্টমেন্টের কেউ যদি এ ধরনের অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শামুক পাচারকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বনবিভাগের অভিযানে ২০২৫ সালের ২৭ নভেম্বর রাতে উপজেলার মুন্সিগঞ্জের হাজীর মোড় থেকে ৮৬০ কেজি শামুকসহ একটি ইঞ্জিনচালিত ভ্যান জব্দ করে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ি। পরে অজ্ঞাত কারণে ভ্যানটি ছেড়ে দেওয়া হয়।

তবে, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ৬৯০ কেজি শামুক উদ্বার করে সুন্দরবনের নদীতে অবমুক্ত করে দপ্তরটি।

একই দিন রাত সাড়ে ১০টার দিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের অধীন মহসিনের হুলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ বস্তা (৬০০ কেজি) শামুক ও ২ ফেব্রুয়ারি ক্লিনিক মোড় থেকে একটি ট্রাকসহ ২১৩ বস্তা শামুক জব্দ করে বন বিভাগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১০

রামিসা হত্যা মামলার রায় রোববার

১১

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১২

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৩

ব্যাংক ঋণে চলছে সরকার

১৪

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৫

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৬

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৭

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৮

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১৯

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705