
ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভমূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় আশাশুনি বাজারের বাদশা হোটেল সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন।
এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল সালাম ও আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধনের প্রথম দিনেই ৬০ টাকা কেজি দরে ২৫ কেজি দুধ ও ৩০ টাকা হালি দরে ৩০০ পিস ডিম বিক্রি করা হয়।


মন্তব্য করুন